কলমি শাকের পুষ্টিগুন
কলমি শাক আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয়,পুষ্টিকর এবং সহজল্ভ্য একটি সবজি। এটি সাধারণত গ্রামে–গঞ্জে খাল, বিল, পুকুরের ধারে বা ভেজা জমিতে জন্মায় আবার এইশাক জমিতে চাষ করা যায়। কলমি শাকের ডাঁটা নরম ও লম্বা এবং পাতা সবুজ ও মসৃণ হয়। এটি রান্না করে ভাজি, চচ্চড়ি বা ডাল দিয়ে খাওয়া হয়। এই শাক নানা ধরনের গুরুত্বপূর্ণ ভিটামীণ ও খণীজ উপাদানে সমৃদ্ধ হওয়ায় একে পুষ্টির ভাণ্ডার বলা হয়ে থাকে। এই শাকে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকায় এটি চোখের দৃষ্টি শক্তি ভাল রাখে।আবার ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় ও ত্বক সুস্থ রাখে।এছাড়া ভিটামিন B-কমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদন ও স্নায়ুর কার্যক্রম ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কলমি শাকে উল্লেখযোগ্য আয়রন থাকায় ইহা রক্তসল্পতা দূর করতেও সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিন মাত্রা বাড়াতে সহয়তা করে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url